যা বললেন মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ২১:২৪আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২৩:২৫

‘আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কেউ কোনও গুজবে বিভ্রান্ত হবেন না’। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে এমন কথা জানিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক।

শনিবার সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও করে রাখা হয়। সেখানে তার সঙ্গে ছিলেন এক নারী। সেখানে মামুনুল হক দাবি করেন, ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ বেড়াতে গিয়ে স্থানীয় জনগণের হামলার মুখে পড়েন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। শনিবার বিকাল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়।

পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারী নাম আমিনা তৈয়ব। তিনি মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি। যদিও ওই নারী নিজেকে জান্নাত আরা জান্নাত বলে পরিচয় দেন।

রাত আটটার দিকে হেফাজতের কর্মীরা মামুনুল হককে ছিনিয়ে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এসময় মামুনুল হকের সঙ্গে থাকা নারীকেও নিয়ে গেছে তারা। তবে এসময় ওই হোটেল এলাকায় ভাঙচুর চালায় করেছে হেফাজতের কর্মীরা।

আরও পড়ুন:

নারীসহ রিসোর্টে গিয়ে জনগণের তোপের মুখে হেফাজত নেতা মামুনুল

কাকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন মামুনুল হক?

মামুনুল হককে ছিনিয়ে নিলো হেফাজত

যা বললেন মামুনুল হক

তুমি বইলো আমি সব জানি: ফোনালাপে স্ত্রীকে মামুনুল

ফোনালাপে স্ত্রীকে যা শিখিয়ে দিয়েছিলেন মামুনুল হক

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি