জার্মানির ভিসা জটিলতা, বিকল্প চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:৫৭

আগামী মাসে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের হকির আসর সামনে রেখে ঢাকায় চলছে নিবিড় অনুশীলন। তবে দেশের বাইরে উন্নত প্রস্তুতির জন্য জার্মানি যাওয়ার পরিকল্পনা ভিসা জটিলতায় আপাতত থমকে গেছে। ফলে এশিয়াডের আগে প্রস্তুতি নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বাংলাদেশ হকি ফেডারেশনের মূল পরিকল্পনা ছিল জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে জার্মানিতেই দলকে নিয়ে প্রস্তুতি ক্যাম্প করা। সে লক্ষ্যে কয়েক দিন আগে ভিসার আবেদনও করা হয়েছে। জার্মানি সফরের জন্য ২০ জন খেলোয়াড়ের পাশাপাশি তিন কর্মকর্তার ভিসার আবেদন করা হয়েছে। তবে ভিসা কবে মিলবে, তা এখনও নিশ্চিত নয় ফেডারেশন। ফলে জার্মানি সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিষয়টি নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জার্মানির ভিসার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চিঠি হয়েছে। এমনকি কোচ পিটারও চেষ্টা করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোন সাড়া শব্দ পাচ্ছি না।'

জার্মানি যেতে না পারলে বিকল্প হিসেবে চীনকে ভাবছে ফেডারেশন। তবে সেখানেও ভিসা প্রক্রিয়ায় সময় লাগতে পারে। ইশতিয়াক সাদেক বলেন, ‘জার্মানির বিকল্প হিসেবে চীনকে দেখা হচ্ছে। তবে সেখানেও ভিসা প্রসেস করতে সময় লাগবে। এই মুহুর্তে অন্য সব বড় দল ভারতে বিশ্বকাপ খেলছে। তাদের কাউকে পাওয়া কঠিন। এখন এশিয়াডের আগে ভালো দল পাওয়া বেশ কঠিন। আমরা যদি আরও কিছু দিন আগে দায়িত্ব পেতাম তাহলে সুবিধা হতো। তারপরও সর্বোচ্চ চেষ্টা করছি চীনে হলেও যেন অন্তত তিনটি ম্যাচ খেলা যায়।’

এশিয়াডের আগে শক্তিশালী দলের বিপক্ষে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলাকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। জার্মানি সফর সম্ভব না হলে চীনকে সেই প্রস্তুতির বিকল্প গন্তব্য হিসেবে বেছে নেওয়ার চেষ্টা চলছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুনর্বাসিত ছায়াশরীর: অনুমোদিত এসআরবি আইন-২০২৬ ও নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ 
পুনর্বাসিত ছায়াশরীর: অনুমোদিত এসআরবি আইন-২০২৬ ও নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ 
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই 
ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম আর নেই 
ভারতে আগুনে মৃত্যু, মরদেহের অপেক্ষায় সাতক্ষীরার দুই পরিবার
ভারতে আগুনে মৃত্যু, মরদেহের অপেক্ষায় সাতক্ষীরার দুই পরিবার
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত