বুধবার দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৬, ০২:৫৬আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে এনসিপির দফতর সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৯ জুলাই (বুধবার) সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতির আহ্বান জানানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িতে স্থানীয় অতর্কিত হামলা চালায় একদল যুবক। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। পরে তাদের পুলিশ উদ্ধার করে। এ হামলার জন্য স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা
জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
সর্বশেষ খবর
চীনা ট্যাংকারের নিরাপত্তায় হুথিদের সঙ্গে আলোচনায় বেইজিং
কথা রেখেছেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ট্যাটু!
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
জুলাই হত্যা মামলাসাতক্ষীরার সেই নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন