ওমানের শ্রমবাজার খোলা প্রসঙ্গে যা বলছে দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৬, ১৭:১৯আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২০:৪৫

ওমানের শ্রমবাজার খুলে যাওয়া নিয়ে বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করে কোনও ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। বুধবার (১২ আগস্ট) ভিসা সংক্রান্ত এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ করা যাচ্ছে। এ প্রসঙ্গে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ওই বিজ্ঞপ্তিটি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা নয়।

ওই বিজ্ঞপ্তির উদ্দেশ্য হলো—আল ধাহিরাহ অঞ্চলের কৃষি শ্রমিকের চাহিদা নিরূপণপূর্বক প্রয়োজন হলে কেবল দাহিরাহ এলাকার কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসার অনুমোদন দেওয়া। এ পর্যায়ে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত এ রকম কোনও ঘোষণা দেওয়া হয়নি।

দূতাবাস জানিয়েছে, বর্তমানে ওমান সরকার শ্রমবাজার পুনর্বিন্যাস ও ওমানাইজেশন নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করে কোনও ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

ওমানে কর্মসংস্থান ও ভিসা-সংক্রান্ত যেকোনও তথ্য শুধু বাংলাদেশ দূতাবাস, মাস্কাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র থেকে যাচাই করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে যেকোনও অগ্রগতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সৌদিতে আগুনে একসঙ্গে স্বজনহারা ১২ পরিবার, নওগাঁয় ঘরে ঘরে কান্না
সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা স্মারক সই 
সর্বশেষ খবর
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না সাইমনকে
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না সাইমনকে
উগ্রবাদ কি আবার মাথাচাড়া দিচ্ছে?
উগ্রবাদ কি আবার মাথাচাড়া দিচ্ছে?
কোকোর উদ্যোগের ওপর দাঁড়িয়েই আজকের ক্রিকেট: আমিনুল হক
কোকোর উদ্যোগের ওপর দাঁড়িয়েই আজকের ক্রিকেট: আমিনুল হক
৩ জনকে একাই খুন করেছেন কাজের মেয়ের প্রেমিক, বলছে পুলিশ
৩ জনকে একাই খুন করেছেন কাজের মেয়ের প্রেমিক, বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?