গেন্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৬, ২২:২২আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ২২:২২

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির (১৮) নামে এক ইলেকট্রিক্যাল মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল ৫টার দিকে গেন্ডারিয়া থানার ৯৫/৫ ডিস্টিলারি রোডের একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী আতাউর রহমান জানান, বিকালে একটি ভবনে পানির ট্যাংকে কাজ করার সময় সাব্বির অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৬টা ৫০ মিনিটে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সাব্বিরের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সাব্বির নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।

/এআইবি/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
মিরপুরে বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২, নেপ‌থ্যে কী 
ইতালিতে উড়োজাহাজ আটকা: ফ্লাইট রিশিডিউল করে বিমানের বিশেষ বার্তা
মিরপুরে বিএনপি নেতাকে গুলি, নারী পথচারীও বিদ্ধ
সর্বশেষ খবর
একটা কনস্টেবলের মতোও লাগে না ওসিকে, কীভাবে অপরাধ নিয়ন্ত্রণে আনবে: যুবদল নেতা
একটা কনস্টেবলের মতোও লাগে না ওসিকে, কীভাবে অপরাধ নিয়ন্ত্রণে আনবে: যুবদল নেতা
মিরপুরে বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২, নেপ‌থ্যে কী 
মিরপুরে বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২, নেপ‌থ্যে কী 
বরগুনায় রিফাত হত্যা: মিন্নির খালাসের আশায় পরিবার ও আইনজীবী 
বরগুনায় রিফাত হত্যা: মিন্নির খালাসের আশায় পরিবার ও আইনজীবী 
বোমা হামলাসহ নাশকতার শঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি 
বোমা হামলাসহ নাশকতার শঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি 
সর্বাধিক পঠিত
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই