জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, দাম কত, কীভাবে পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ১৩:৩২আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৩:৪১

আগামীকাল বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন শুধু জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। এর পরদিন ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশে টিকিট ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। 

টিকেট কাটতে হবে অনলাইনে 

https://july36.gov.bd/ এই লিঙ্কে গিয়ে জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে। সাইনআপ করে স্লট বুকিং করে টিকেট কিনতে হবে। মঙ্গলবার (৪ আগস্ট) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে। মন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
 
নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রথম দিনটি শুধু জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে।
৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানিয়েছে মন্ত্রী বলেন, তবে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে বলে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে বদলির ইস্যুতে আবারও হট্টগোল, পরিচালক অবরুদ্ধ
সড়ক থেকে রান্নাঘর, সবখানে গ্যাসের জন্য হাহাকার
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অভিবাসী রাষ্ট্রের তুলনা চলে না: তথ্যমন্ত্রী
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অভিবাসী রাষ্ট্রের তুলনা চলে না: তথ্যমন্ত্রী
মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে তরুণদের জন্য নতুন পরিকল্পনা
মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে তরুণদের জন্য নতুন পরিকল্পনা
শিক্ষক নিয়োগ গভর্নিং বডির হাতে যাওয়ার গুঞ্জন: ক্ষুব্ধ ছাত্রনেতারা
শিক্ষক নিয়োগ গভর্নিং বডির হাতে যাওয়ার গুঞ্জন: ক্ষুব্ধ ছাত্রনেতারা
বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না
বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি