স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৯:৩৩ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:৩৩

সারা দিন নোয়াখালীর স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাফতরিক কাজ সম্পন্ন করেন।

এর আগে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে হেলিকপ্টারে করে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়। সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেন।

মহড়া পরিদর্শন শেষে বিকালে ঢাকায় ফিরেই তিনি সচিবালয়ে দাফতরিক কাজে অংশ নেন।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমাতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমাতে হবে: শিক্ষামন্ত্রী
১২ ঘণ্টায় এক জেলার পাঁচ স্থানে গুলি, একজন নিহত
১২ ঘণ্টায় এক জেলার পাঁচ স্থানে গুলি, একজন নিহত
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
ইসলামি ব্যাংকগুলোর তারল্য বাড়াতে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়া হবে
ইসলামি ব্যাংকগুলোর তারল্য বাড়াতে ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়া হবে
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি