নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫১

সাংবাদিকদের চাকরি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে মানসম্মত সাংবাদিকতা পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাংবাদিকদের বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়াকে একটি বাস্তব সমস্যা হিসেবেও স্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের কর্মসংস্থান ও গণমাধ্যমের আর্থিক সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘‘বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াসহ দেশের গণমাধ্যম খাতে আর্থিক ও কর্মসংস্থানের সংকট রয়েছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে কাজ করছে।’’

সাংবাদিকদের বেতন কাঠামোর প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নবম ওয়েজ বোর্ড হলেও সেটির কার্যকর বাস্তবায়ন হয়নি।’’

তার ভাষায়, ‘‘নীতিগতভাবে সাংবাদিকদের চাকরি এবং জীবিকাকে সঠিকভাবে নিশ্চয়তা দিতে না পারলে আমরা বেটার জার্নালিজম পাবো না।’’

বিষয়টির সঙ্গে তিনি সম্পূর্ণ একমত উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘‘সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সরকার দ্রুত কাজ করবে।’’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা
‘সাত মাসে ১৫৭১৭ শিশুর বিষয়ে জিডি, সবাই এখন নিখোঁজ নয়’
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
সর্বশেষ খবর
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
সাহারার বালিয়াড়ি আর তিন হাজার বছরের ইতিহাসের দেশ আলজেরিয়া
সাহারার বালিয়াড়ি আর তিন হাজার বছরের ইতিহাসের দেশ আলজেরিয়া
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা