ঢাকায় আসছে ২০০ ইভি বাস, নারীদের জন্য কতটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ১৪:০৭আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৪:০৭

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে  ‘বিআরটিসি মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘২০০টি ইভি বাসের মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাসসেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সরকারের পরিকল্পনা অনুযায়ী এসব বাস সরাসরি ক্রয় (ডাইরেক্ট প্রকিউরমেন্ট) প্রক্রিয়ার মাধ্যমে কেনা হবে। প্রকল্পের মাধ্যমে বাস কেনার ক্ষেত্রে অনুমোদন, টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে নেমেছে বিশেষ ‘পিংক বাস’। বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে।

/এএজে/এনআই/
সম্পর্কিত
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
নারীদের যাতায়াত স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ: সড়ক মন্ত্রী
কাস্টমস নিয়ে অনেক অভিযোগ, মানুষ এখন ট্যাক্স দিতেও ভয় পায়: সেতুমন্ত্রী
সর্বশেষ খবর
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
সর্বাধিক পঠিত
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা