এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৬, ১৫:৪৯আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৫:৪৯

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে’ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের এমন ঘোষণার পর এবার এ বিষয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেছেন, নতুন পে-স্কেল সংক্রান্ত বিষয়ে সরকার কাজ করছে এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলমান রয়েছে। চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করা হবে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।

এ বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে। সবই হবে, তবে অধিকতর আলোচনার বিষয় আছে। আজ একটা দিক নিয়ে আলোচনা করেছি। আরও অন্যান্য বিষয় আছে। সেসব আলোচনার পর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে।’

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে উল্লেখ করে অর্থমন্ত্রী সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে লাগতে পারে দুই বছর, বললেন অর্থমন্ত্রী
ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের সিদ্ধান্ত 
সর্বশেষ খবর
র‍্যাংকিংয়ের পাশাপাশি উচ্চশিক্ষার মান ও কর্মসংস্থান বাড়নোর পরামর্শ ইউজিসির 
র‍্যাংকিংয়ের পাশাপাশি উচ্চশিক্ষার মান ও কর্মসংস্থান বাড়নোর পরামর্শ ইউজিসির 
জার্মানির ভিসার অপেক্ষায় ওরা
জার্মানির ভিসার অপেক্ষায় ওরা
বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি  
বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি  
ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান
ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’