সরকারি দফতরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৩ আগস্ট ২০২৬, ১২:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১২:২৪

দাফতরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সরকারি দফতরগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

একইসঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা এ-সংক্রান্ত একটি চিঠি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দফতরগুলোর বিভিন্ন দাফতরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।

এ প্রেক্ষাপটে সরকারি দাফতরিক কাজে এআই টুল ব্যবহারের সময় সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এআই ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে, যাতে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা অক্ষুণ্ন থাকে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। খবর: বাসস

/আইএএম/
সম্পর্কিত
যে কারণে চালুর ২৪ ঘণ্টার মধ্যেই একটি এআই ফিচার বন্ধ হলো
চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ
নিরাপত্তা পরীক্ষার গণ্ডি পেড়িয়ে ৩টি প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করলো ক্লড এআই
সর্বশেষ খবর
১২৫ পুলিশ সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানোর প্রস্তুতি, কমিটি গঠন
১২৫ পুলিশ সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানোর প্রস্তুতি, কমিটি গঠন
প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা, আবর্জনামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা, আবর্জনামুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান
প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ গেলেন স্বামী, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী
প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ গেলেন স্বামী, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী
জেলা পরিষদ চেয়ারম্যান-প্রশাসকদের রাষ্ট্রীয় প্রটোকল দিতে ডিসিদের নির্দেশ
জেলা পরিষদ চেয়ারম্যান-প্রশাসকদের রাষ্ট্রীয় প্রটোকল দিতে ডিসিদের নির্দেশ
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?