রাবির ছাত্রাবাসে গুরুতর অসুস্থ শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায়

রাবি প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ১২:৫৫আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। স্ট্রোকে আক্রান্ত সাইমনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের (ঢামেক) হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নেয়।

এর আগে শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোক করেন সাইমন। বিষয়টি জানাজানি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

রাবির আইবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মনের সহপাঠী সৌরভ বলেন, ‘আমার বন্ধু জাহিদুল ইসলাম সায়মন সকালে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে সে খাট থেকে পড়ে যায়। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। পরে দেখি তার শরীর শক্ত হয়ে গেছে। তখন তাকে তুলে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাই এবং ইমার্জেন্সিতে ভর্তি করাই।’

তিনি আরও বলেন, ‘প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, তার কী সমস্যা হয়েছে। পরে সিনিয়র ভাই ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করি। স্যাররা দেখে জানান, সে স্ট্রোক করেছে। এর আগেও সে দুবার স্ট্রোক করেছিল। এরপর স্যাররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে এখানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্ভব না হওয়ায় আজ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।’

এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনা হয়েছে রাবি শিক্ষার্থীকে

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে জানানোর পর তৎক্ষণাৎ আমরা আইসিইউর ব্যবস্থা করি। ডাক্তার যারা ছিলেন তারা দেখাশোনা করেছেন। ওনারা এনালাইসিস করে বলেছিলেন যে আরও উন্নত চিকিৎসার জন্য জরুরি ঢাকায় স্থানান্তর করা দরকার। রাজধানীর নিউরোসায়েন্স হসপিটালে ভালো চিকিৎসা আছে। এটি বাই রোডে রিস্ক হয়ে যায়, আমরা সিদ্ধান্ত নিলাম এয়ারে করে ঢাকায় স্থানান্তর করবো। শিক্ষার্থীদের বলবো তার জন্য সবাই দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।’

/ইউএস/
সম্পর্কিত
স্কুলে যাচ্ছে শিশুরা, কিন্তু শিখছে তো?
সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা
সংঘর্ষের তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
সর্বশেষ খবর
ফিফা সভাপতিকে কোনও সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল
ফিফা সভাপতিকে কোনও সমর্থন জানায়নি বাফুফে: তাবিথ আউয়াল
একেবারে উত্তরবঙ্গে বদলি করে দেন, ২ ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘ক্ষমা করেছি’
একেবারে উত্তরবঙ্গে বদলি করে দেন, ২ ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘ক্ষমা করেছি’
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন, ছিলেন না আইনজীবী
সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন, ছিলেন না আইনজীবী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল