সাবেক মন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৫

দুর্নীতির অভিযোগে সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের কুমিল্লায় বিভিন্ন দাগ নম্বরে থাকা ১৮টি জমি ও দুটি টয়োটা কোম্পানির গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশও দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পাপন কুমার সাহার করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামি মো. মুজিবুল হক রেলপথ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজের ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, আসামির নামে থাকা এবং তার স্বার্থসংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

/এআই /আরকে/
সম্পর্কিত
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক এমপি প্রিন্সের জমি-দুই গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, ইফতেখার অনিক রিমান্ডে
সর্বশেষ খবর
নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল
নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল
আখক্ষেতে এক নারীর লাশ, রাস্তার পাশে আরেকজনের
আখক্ষেতে এক নারীর লাশ, রাস্তার পাশে আরেকজনের
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন