আরপিএমপি কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে: পুলিশ সদর দফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৬, ২৩:৪৯আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২৩:৪৯

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরকারি চাকরির প্রচলিত নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিকভাবে আরও দুই সপ্তাহ আগে অর্থাৎ ১২ আগস্ট ২০২৬ তারিখে বদলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো গণমাধ্যমে তার বদলি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

এর আগে গত ২৬ এপ্রিল রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান আব্দুল মাবুদ। গত ১২ আগস্ট তাকে বদলি করা হয়।

এর আগে, আজ আবদুল মাবুদের স্থলে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রংপুরের চার খুনের ঘটনা ব্যাপক আলোচনায় আসার পর নতুন কমিশনারের পদায়নের খবরের পর আবদুল মাবুদের বদলির খবরটিও সামনে আসে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
সর্বশেষ খবর
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
গোলাপি ফ্লেমিঙ্গো, লেবুর বাগান ও হারানো ইতিহাসের গল্প সিসিলির ভেন্ডিকারিতে
গোলাপি ফ্লেমিঙ্গো, লেবুর বাগান ও হারানো ইতিহাসের গল্প সিসিলির ভেন্ডিকারিতে
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?