বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন শ্যোন অ্যারেস্ট

​বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৬, ১৩:৩০আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৬:২৩

বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ও বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে (৭২) গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।

​সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে পল্টন মডেল থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ​মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের (মতিঝিল বিভাগ) এসআই মো. তোফাজ্জল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। 

​মামলার এজাহারে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর ১ দফা দাবি আদায়ের কর্মসূচির ঘোষণা দিয়ে নয়াপল্টনে সমবেত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে ৭ ডিসেম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওই সময় হামলায় বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

​এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। সাবেক এমপি আমিরুল আলম মিলন ওই মামলার ৯৯ নম্বর এজাহারনামীয় আসামি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০২৫ সালের মে মাসে মিলনকে গ্রেফতার করে। সে সময় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

/এআই/আইএএম/
সম্পর্কিত
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদ্রাসা শিক্ষকই শিশুটির বাবা
স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
সর্বশেষ খবর
৫ কেজি কুশসহ শাহজালালে দুই ভারতীয় গ্রেফতার
৫ কেজি কুশসহ শাহজালালে দুই ভারতীয় গ্রেফতার
সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো
সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো
রোহিঙ্গাদের ঢল নেমেছিল ৯ বছর আগে: প্রত্যাবাসন এখনও দুঃস্বপ্ন  
রোহিঙ্গাদের ঢল নেমেছিল ৯ বছর আগে: প্রত্যাবাসন এখনও দুঃস্বপ্ন  
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ