রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ আগস্ট ২০২৬, ০০:৪৫আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০০:৪৫

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভাটারা থানার বরাত দিয়ে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিলেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল এবং তারা বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন বলে পুলিশ জানায়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এসএনকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের ‘শুল্ক ফাঁকি চক্রে’ ভারতসহ ৪০ দেশ, কড়াকড়ির ঘোষণা যুক্তরাষ্ট্রের
চীনের ‘শুল্ক ফাঁকি চক্রে’ ভারতসহ ৪০ দেশ, কড়াকড়ির ঘোষণা যুক্তরাষ্ট্রের
রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ
রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ
ফ্রান্সের ডাগ আউটে জিদান বেছে নিলেন আরেক বিশ্বকাপ জয়ীকে
ফ্রান্সের ডাগ আউটে জিদান বেছে নিলেন আরেক বিশ্বকাপ জয়ীকে
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ