জুলাইয়ে ২০২ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ০৮:৩৮আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৮

সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪ দশমিক ২৫৪ কেজি স্বর্ণ, ২১৬টি হীরার নাকফুল, ৭ দশমিক ৯৩০ কেজি রূপা, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রি-পিস, শার্টের কাপড়, কম্বল ও বেডকভার, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার কাপড়, ১৫ হাজার ৫২৭টি কৃত্রিম গহনা এবং ৩ লাখ ২ হাজার ৩৯৪টি প্রসাধনসামগ্রী।  

এছাড়া ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬টি আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল ফোন, ৪ হাজার ৩৬০টি মোবাইল ডিসপ্লে এবং ৩৬ হাজার ১৭০টি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে ২০ হাজার চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০টি রেজর ব্লেড, ৩ হাজার ৭০০ জোড়া চশমা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ১২ হাজার ৪৮৬ কেজি সার, ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার ভোজ্যতেল-ডিজেল-অকটেন-পেট্রোল-মবিল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭টি ওষুধ, ১ দশমিক ০৭০ কেজি সাপের বিষ এবং ৯টি পাথর জব্দ করা হয়েছে।  

চোরাচালানে ব্যবহৃত ১২টি ট্রাক-কাভার্ডভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজিচালিত যান-ইজিবাইক-অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি সাইকেল-ভ্যান এবং ১২৭টি নৌযানও জব্দ করেছে বিজিবি। 

অভিযানকালে ৯টি দেশীয়-বিদেশি পিস্তল, একটি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি এবং অন্যান্য ৭টি অস্ত্র উদ্ধার করা হয়। 

জুলাই মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২১ লাখ ১০ হাজার ২৫৮টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ দশমিক ৫ লিটার দেশীয় মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি মাদকদ্রব্যের ট্যাবলেট-ইনজেকশন, বিভিন্ন ধরনের ১৬ হাজার ৫৮০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ১৮ হাজার ৬৮২টি বিভিন্ন ধরনের ওষুধ-ট্যাবলেট। 

এছাড়া ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে। 

অভিযানে ইয়াবা ও অন্যান্য মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করা হয়। 

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৩১ বাংলাদেশি, ৩ ভারতীয় এবং ৮১ মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাসস। 

/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার পর ভারতীয় নাগরিককে ধরে আনলেন গ্রামবাসী
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা দেওয়া ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম
নিষেধাজ্ঞা দেওয়া ভারত সরকারকেই ধন্যবাদ জানালেন আতিফ আসলাম
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
লোডশেডিংয়ের কারণে অসন্তোষ বাড়ছে, থানায় নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস
লোডশেডিংয়ের কারণে অসন্তোষ বাড়ছে, থানায় নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
ছবি থাকলেই গ্রেফতার: শাহজালালসহ ৩ বিমানবন্দরে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
ছবি থাকলেই গ্রেফতার: শাহজালালসহ ৩ বিমানবন্দরে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি