মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যা: বহিষ্কৃত নেতা লেদু কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ১৭:৪২আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৭:৪৬

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে (৪৫) কুপিয়ে হত্যার মামলায় গ্রেফতার দলটির আদাবর থানা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানের রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান। আবেদনের প্রেক্ষিতে বিচারক আসামির রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় মামলার বাদীও উপস্থিত ছিলেন। পরে মামলার হলফনামা দিয়ে বাদী আদালতকে জানান, এই আসামি সেই আসামি নয়। আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’’

র‍্যাব-২ গত ২৮ জুলাই রাতে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি এলাকা থে‌কে লেদুকে আটক করেন।

র‍্যাব জানায়, লেদু হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আসামি। এই মামলায় গ্রেফতার অন্যদের আদালতে দেওয়া ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে এসেছে, লেদুই মূল হত্যাকারী পারভেজকে হত্যার জন্য অস্ত্র সরবরাহ করেছিলেন।

মামলায় অভিযোগে বলা হয়, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নবোদয় চার রাস্তার মোড়ে আসামিরা সাদ্দাম ও বাদশাহর ওপর হামলা করে। সুইচগিয়ার ও চাপাতি দিয়ে বাদশাহ ও সাদ্দামকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি  হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত সাদ্দাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ঘটনায় তার স্ত্রী মোসা. স্মৃতি আক্তার আদাবর থানায় মামলাটি দায়ের করেন। এ নিয়ে এই হত্যার ঘটনায় ১০জনকে গ্রেফতার করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

/এআই /এনআই/
সম্পর্কিত
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে মারামারি, জামায়াতের ৩ নেতা কারাগারে
দলের সিদ্ধান্তের প্রতি নেতাকর্মীদের আস্থা রাখতে বললেন প্রধানমন্ত্রী
রাজনীতির ‘ট্রাম্পকার্ড’ হেফাজতে ইসলাম?
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনকারীকে হত্যা মামলায় গ্রেফতার, পুলিশ চালান দিলো ‘ছাত্রলীগ কর্মী’ নামে
জুলাই আন্দোলনকারীকে হত্যা মামলায় গ্রেফতার, পুলিশ চালান দিলো ‘ছাত্রলীগ কর্মী’ নামে
বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, ‘মূল পরিকল্পনাকারী এক নারী’
বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, ‘মূল পরিকল্পনাকারী এক নারী’
হাসপাতালে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার, চেম্বারে বসেই করতেন সেবন
হাসপাতালে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার, চেম্বারে বসেই করতেন সেবন
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার