সাড়ে ৩৪ হাজার পদে দ্রুত নিয়োগে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ

চাকরি ডেস্ক 
০৯ আগস্ট ২০২৬, ১৩:৩২আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৩:৩২

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে থাকা ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

জনস্বার্থে এসব পদে দ্রুত নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের মানবসম্পদ তথ্য ব্যবস্থা (এইচআরআইএস) অনুযায়ী, ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ বর্তমানে শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৪ হাজার ৭১৪।

এসব পদ দেশের বিভাগীয় কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ বলেছে, জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবার ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই জনস্বার্থে শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর বাসস

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
১০:১০ এএম
সৌদি আরবের তেল শোধনাগারে হুথিদের হামলা
সৌদি আরবের তেল শোধনাগারে হুথিদের হামলা
০৫:৪৩ পিএম
পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
০৫:৪৩ পিএম
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরুর তারিখ ঘোষণা
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরুর তারিখ ঘোষণা
০৫:৩৯ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
অফিসার ক্যাডেট পদে ৪ ক্যাটাগরিতে বিমানবাহিনীতে চাকরি
অফিসার ক্যাডেট পদে ৪ ক্যাটাগরিতে বিমানবাহিনীতে চাকরি
সিভিতে লিখছেন ‘দলগতভাবে কাজ করতে পারি’, সত্যিই কি পারেন?
সিভিতে লিখছেন ‘দলগতভাবে কাজ করতে পারি’, সত্যিই কি পারেন?
প্রাণ গ্রুপে বড় নিয়োগ
প্রাণ গ্রুপে বড় নিয়োগ
চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ৫৮৭ পদে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 
চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, ৫৮৭ পদে নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 
১৭৭ পদে জনবল নিচ্ছে গণপূর্ত অধিদফতর, এসএসসি পাসেও সুযোগ
১৭৭ পদে জনবল নিচ্ছে গণপূর্ত অধিদফতর, এসএসসি পাসেও সুযোগ