বাড়ছে ডেঙ্গুর ভয়, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ আগস্ট ২০২৬, ১৮:৫৪আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৮:৫৪

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগীর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহে ৬১ জন, চট্টগ্রামে ৯৪ জন, খুলনায় ১৩৫ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ২৪ জন, বরিশালে ৯৮ জন এবং সিলেটে তিনজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৫ হাজার ৬০১ জন। তাদের মধ্যে ২৩ হাজার ৭৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৮০ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৪ জনের।

/এএজে/এম/
সম্পর্কিত
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭০
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা ট্রাম্পের
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা ট্রাম্পের
সরকার ছয় মাসে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি: জামায়াত
সরকার ছয় মাসে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে পারেনি: জামায়াত
পিংক বাসকে ধাক্কা, সেই ‘বলাকাকে’ পাঠানো হলো ডাম্পিংয়ে
পিংক বাসকে ধাক্কা, সেই ‘বলাকাকে’ পাঠানো হলো ডাম্পিংয়ে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস