বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নের মেয়াদ হবে দুই বছর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২৬, ০৯:২৩আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:২৩

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিক্যাল চেকআপ সেন্টারগুলোর লাইসেন্স প্রদান ও নবায়নের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ২ বছর করেছে সরকার। 

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মো. নুরুল ইসলামের সই করা অফিস আদেশে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানানো হয়। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। নতুন এই নিয়ম ২০২৬-২০২৭ অর্থবছর থেকে কার্যকর হবে। 

লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট শর্ত মেনে চলার কথা বলা হয়েছে—  

ফি জমাদান: ২ বছরের লাইসেন্স ফি এবং ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিয়ে এইচএসএম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 

পরিবেশ ছাড়পত্র: নতুন লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র আবশ্যিকভাবে নিতে হবে। 

নারকোটিক লাইসেন্স: যে সমস্ত প্রতিষ্ঠান নারকোটিক বা মাদকদ্রব্য ব্যবহার করে, নতুন লাইসেন্স পাওয়ার পর তাদের অবশ্যই নারকোটিক লাইসেন্স সংগ্রহ করতে হবে। 

নিয়মিত তদারকি: পরিবেশ অধিদফতর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নিজ নিজ দফতরের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে। 

এছাড়া অধিদফতরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন। পরিদর্শনে কোনও অনিয়ম বা ব্যত্যয় পাওয়া গেলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হবে। বাসস।  

/এসটি/ 
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭২৬ জন
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ
সর্বশেষ খবর
নায়ক জিতকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
নায়ক জিতকে দলে নিতে চাচ্ছে বিজেপি, যা বললেন অভিনেতা
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার
সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো