যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় তেহরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ আগস্ট ২০২৬, ০৯:২৭আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৭

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে ইরান কাজ করছে বলে জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ড. পেজেশকিয়ানের প্রশাসনের অধীনে প্রতিবেশী দেশগুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, এই নীতির অংশ হিসেবে প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেকোনও উত্তেজনা দূর করা এবং বৃহত্তর প্রতিবেশী সম্পৃক্ততার পাশাপাশি প্রাদেশিক কূটনীতি অনুসরণ করা হচ্ছে।

সাম্প্রতিক অস্থিরতার সময় সহযোগিতার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রশংসা করেন আরাঘচি। তিনি বলেন, কয়েকটি প্রতিবেশী দেশ ইরানকে পণ্য ও ওষুধ সরবরাহ করেছে। এছাড়া এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে আটকে পড়া ইরানিদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে এবং ইরানি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।

যুদ্ধের শুরুর দিকে যুদ্ধবিরতির আহ্বান ইরান প্রত্যাখ্যান করেছিল বলেও জানান আরাঘচি। তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি চাই না; আমরা যুদ্ধের অবসান চাই।

আরাঘচি বলেন, যে সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে থেমে যাওয়ার পর কয়েক মাস পর আবার শুরু হয়েছিল, ইরান চায় না সেটি একটি ধারায় বা নিয়মে পরিণত হোক।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১৯ আগস্ট ২০২৬, ০৯:২৭
যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় তেহরান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সম্পর্কিত
কলকাতা হোটেলে আগুনে নিহত ৯, যা বললেন বেঁচে যাওয়া তিন বাংলাদেশি
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
সর্বশেষ খবর
কলকাতা হোটেলে আগুনে নিহত ৯, যা বললেন বেঁচে যাওয়া তিন বাংলাদেশি
কলকাতা হোটেলে আগুনে নিহত ৯, যা বললেন বেঁচে যাওয়া তিন বাংলাদেশি
বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক
বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক
যে সিনেমা ৯ ভাষায় রিমেক হয়েছিল
যে সিনেমা ৯ ভাষায় রিমেক হয়েছিল
কাতারে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার ও সুরক্ষা বৃদ্ধিতে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
কাতারে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার ও সুরক্ষা বৃদ্ধিতে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি