বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ২৩:২৮আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২৩:২৮

স্বল্প মেয়াদের ভ্রমণ সহজ করা এবং পর্যটন খাতকে চাঙ্গা করার লক্ষ্যে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করেছে ওমান। বিদেশি নাগরিদের বাসস্থান আইনের নির্বাহী বিধিমালায় নতুন সংশোধনী এনে এই নিয়ম জারি করা হয়েছে।

পুলিশ ও শুল্ক বিভাগের পরিদর্শক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকির জারি করা রয়্যাল ওমান পুলিশ সিদ্ধান্ত নম্বর ১০৯/২০২৬-এর অধীনে এই পরিবর্তন আনা হয়েছে, যা অফিসিয়াল গেজেটে প্রকাশের পরদিন থেকেই কার্যকর হয়েছে। এই নতুন নিয়মের আওতায় কর্তৃপক্ষ যোগ্য বিবেচিত দেশের নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে (শূন্য ওমানি রিয়াল ফি) এই ভিসা প্রদান করতে পারবে।

তবে এই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই পর্যটকরা চাইলে প্রযোজ্য শর্ত ও প্রয়োজনীয় ফি পরিশোধ করে তাদের ভিসাকে অন্যান্য যেকোনও ক্যাটাগরির ট্যুরিস্ট ভিসায় পরিবর্তন বা রূপান্তর করতে পারবেন।

কোন কোন দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, সেই তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ওমান কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত দেশের নাগরিকরাই কেবল এই সুযোগ পাবেন।

সূত্র: গালফ নিউজ

/এএ/
সম্পর্কিত
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান
নির্বাচনে হারলেও জিতবেন ট্রাম্প?
সর্বশেষ খবর
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি