ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, কমলো প্রায় ৫৯ হাজার রুপি

আন্তর্জাতিক ডেস্ক 
২২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:২৯

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। সেখান থেকে কমে বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপিতে। অর্থাৎ, রেকর্ড দরের তুলনায় প্রতি ১০ গ্রামে স্বর্ণের দাম কমেছে প্রায় ৫৯ হাজার রুপি। ভারতের সংবাদমাধ্যম লাইভ মিন্ট এ খবর জানিয়েছে। 

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির ইঙ্গিত এবং শক্তিশালী ডলারের কারণে স্বর্ণের দামে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ভারতীয় রুপির মান বেড়ে যাওয়ায় দেশটির বাজারে আমদানি করা স্বর্ণের দাম আরও কমেছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে দরপতনও স্বর্ণের বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা নগদ অর্থের জোগান বাড়াতে পণ্য ও মূল্যবান ধাতুসহ বিভিন্ন খাত থেকে বিনিয়োগ প্রত্যাহার করছেন।

কোটাক নিওর কমোডিটি রিসার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট কায়নাত চেইনওয়ালা বলেন, যুক্তরাষ্ট্রের ফেডের আরও কঠোর মুদ্রানীতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা নতুন করে বাজারের হিসাব-নিকাশ করছেন। এতে গত দুই সেশনে বড় দরপতনের পরও স্বর্ণের দাম চাপে রয়েছে। তিনি জানান, স্পট মার্কেটে স্বর্ণের দাম সাময়িকভাবে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলারে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। পরে তা বেড়ে প্রায় ৩ হাজার ৫৭০ ডলারে উঠলেও দিনের হিসাবে ১ দশমিক ৪ শতাংশ কম ছিল।

বিশ্লেষকদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের থেকে কমে তা ৩ হাজার ৩০০ ডলারে নেমে যেতে পারে। সে ক্ষেত্রে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপির কাছাকাছি পৌঁছাতে পারে।

তবে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম শিগগিরই ১ লাখ রুপিতে নেমে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন সেবি নিবন্ধিত বাজার বিশ্লেষক অনুজ গুপ্ত। তার মতে, ভারত ও আন্তর্জাতিক- উভয় বাজারেই স্বর্ণের দাম অতিরিক্ত বিক্রির পর্যায়ে রয়েছে। ফলে দাম ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সম্ভাবনা আছে।

/এএস/ 
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ৪৭ হাজার কোটি টাকার বেশি আয়, হলিউডকেও টেক্কা দিল ‘জিটিএ-৬’
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
সর্বশেষ খবর
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
টাকা দিয়ে কি সুখ, আনন্দ ও ভালবাসা কেনা যায় 
৭২০ রানে ভারতের রেকর্ডের পাহাড়
৭২০ রানে ভারতের রেকর্ডের পাহাড়
থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন