কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনই বাংলাদেশি: এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ আগস্ট ২০২৬, ০৯:৫৩আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১১:০৫

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটে এ ঘটনা ঘটে। এতে ভবনের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে দমকল বাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের সবাই বাংলাদেশি নাগরিক। তারা মূলত চিকিৎসার প্রয়োজনে কলকাতায় গিয়েছিলেন।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, হোটেলের তিন তলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার আসল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ার পাশাপাশি হোটেলের রুমগুলোতে ঘন ধোঁয়া ভরে যায়। এতে অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করেন। রাত ২টা ৭ মিনিটে দমকল বাহিনীকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি একটি দুর্যোগ ব্যবস্থাপনা দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেয়। দমকল বাহিনীর কর্মীরা ভেতরে আটকে পড়াদের বের করে আনেন এবং অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনায় আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য সিঁড়ি বেয়ে ওপরের তলাগুলোতে পৌঁছানো বেশ কঠিন ছিল। আগুনে ৯ জনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও জানান, আমাদের প্রধান অগ্রাধিকার ছিল আটকে পড়াদের উদ্ধার করা এবং আগুনের কারণ নির্ধারণ করা। আগুন নেভানো হয়েছে এবং এখন কোল্ড ডাউন বা শীতলীকরণ প্রক্রিয়া চলছে।

/এএস/ 
সম্পর্কিত
কলকাতা হোটেলে আগুনে নিহত ৯, যা বললেন বেঁচে যাওয়া তিন বাংলাদেশি
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
সর্বশেষ খবর
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
ডারউইনে ইতিহাসের অংশ হতে না পেরে তেমন আক্ষেপ নেই শরীফুলের, তবে… 
ডারউইনে ইতিহাসের অংশ হতে না পেরে তেমন আক্ষেপ নেই শরীফুলের, তবে… 
দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন
দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক