৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরো মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ আগস্ট ২০২৬, ১৭:০০আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৭:০০

কৃষকদের জন্য বড় ধরনের ঋণ ছাড়ের ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ করা হবে। এছাড়া ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ দেওয়া হবে। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

দায়িত্ব নেওয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে এ ঘোষণা দিয়েছেন বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করা হয়েছে।

বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টিভিকে সরকার কৃষকদের জন্য অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।

বিজয় জানান, মে মাসে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল। পরে এই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ পুরোপুরি মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, এতে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এখন থেকে সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের ১০০ শতাংশ মওকুফ করা হবে। ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি এবং ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি মওকুফ দেওয়া হবে।

/এএস/ 
সম্পর্কিত
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস