তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১৮:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৯:১৪

সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা প্রত্যাহার এবং সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করা বন্ধের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিভিন্ন অভিযোগে ২০২৪ সাল থেকে আটক থাকা এই তিন সাংবাদিককে আগামী ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক প্রশ্ন করেছিলেন তারা। প্রসিকিউটরদের দাবি, এসব প্রশ্নের পরই শেখ হাসিনা আন্দোলনকারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং পরবর্তীতে রক্তক্ষয়ী দমনপীড়ন চালান।

সিপিজে’র এশিয়া-প্যাসিফিক প্রোগ্রাম কোঅর্ডিনেটর কুনাল মজুমদার এক বিবৃতিতে বলেন, সংবাদ সম্মেলনে কেবল প্রশ্ন করার জন্য সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা অত্যন্ত উদ্বেগজনক ও অন্যায্য। কোনও সম্পাদনা সিদ্ধান্ত একপাক্ষিক বা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে, তবে তাকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। এটি এক বিপজ্জনক নজির স্থাপন করবে এবং গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। অবিলম্বে তাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান বার্তা সম্পাদক ফারজানা রূপাকে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর দমনপীড়নের অন্য একটি আইসিটি মামলায় মে মাসে গ্রেফতা করা হয়। ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৩৯ জনের সঙ্গে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। অন্যদিকে, ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক হত্যার মামলা দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
সীমান্ত ইস্যুতে আলোচনায় বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
রান্নার আগে চাল কতবার ধোয়া উচিত
সর্বশেষ খবর
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
‘মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে’ 
‘মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে’ 
সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
সীমান্ত ইস্যুতে আলোচনায় বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
সীমান্ত ইস্যুতে আলোচনায় বেইজিংয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি