কলকাতায় হাসপাতালের টয়লেটের দরজা ভেঙে নার্সের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ২০:১৮আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২০:২৬

পশ্চিমবঙ্গের কলকাতা নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের টয়লেট থেকে ৩০ বছর বয়সী এক নার্সের লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকার পর সাড়াশব্দ না পেয়ে পুলিশ ডেকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত নার্সের নাম রূপালী বর্মন। তিনি হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)-এ কর্মরত ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার রাত ৮টা থেকে রূপালীর নাইট শিফট শুরু হয়েছিল। স্ত্রীরোগ বিভাগে ডিউটিতে যোগ দিয়ে এক রোগীকে দেখার পর তিনি এইচডিইউ-এর রেস্টরুমে যান।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত ১০টা ২০ মিনিটে তিনি টয়লেটে প্রবেশ করেন। ১০টা ২৭ মিনিটে সহকর্মীরা তাকে ডাকাডাকি শুরু করেন, কিন্তু ভেতর থেকে সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভাঙা হয়। মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া গেলে তড়িঘড়ি করে ট্রলিতে করে চিকিৎসকের কাছে নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) কুনাল আগরওয়াল জানান, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ বিষয়টি সামনে আসে। তবে এখনও আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশি তদন্তের পাশাপাশি স্বাস্থ্য দফতরও আলাদা তদন্ত কমিটি গঠন করেছে, যাদের সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
কলকাতা হোটেলে আগুনে নিহত ৯, যা বললেন বেঁচে যাওয়া তিন বাংলাদেশি
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
সর্বশেষ খবর
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
সহমর্মিতায় বদলে যাক পৃথিবী, আজ বিশ্ব মানবিকতা দিবস
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
ডারউইনে ইতিহাসের অংশ হতে না পেরে তেমন আক্ষেপ নেই শরীফুলের, তবে… 
ডারউইনে ইতিহাসের অংশ হতে না পেরে তেমন আক্ষেপ নেই শরীফুলের, তবে… 
দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন
দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক