গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৮:৫৩আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:৫৩

গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এতে আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।

রবিবার (২৩ আগস্ট) রাত ২টার দিকে আবর্জনা ফেলার স্থানের (ল্যান্ডফিল) বিশাল স্তূপ ধসে পাশের কয়েকটি বাড়ির ওপর চাপা পড়ে।

ঘটনাটি ঘটে রাজধানীর উপকণ্ঠের বিবেসিয়া জেলার দার-এস-সালাম এলাকায়। সাম্প্রতিক ভারী বৃষ্টির পর আবর্জনার স্তূপটি ধসে পড়ে বলে জানানো হয়েছে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকা পড়ে থাকতে পারেন—এমন আশঙ্কায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আমাদু ওরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এএফপির সাংবাদিকরা সেখানে উদ্ধারকারী দলকে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ ও জীবিতদের খোঁজ করতে দেখেছেন।

সরকারি হিসাবে মৃতের সংখ্যা প্রকাশের আগে স্থানীয় নেতা লানসিনে সিল্লা জানিয়েছিলেন যে ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে।

তিনি আশঙ্কা করেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গিনির অন্যতম প্রধান বিরোধী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী সেলু দালেইন দিয়ালো, যিনি বর্তমানে নির্বাসনে রয়েছেন, ঘটনাটিকে ‘একটি মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, ওই আবর্জনা ফেলার স্থানটি রবিবার (২৩ আগস্ট) বন্ধ করে দেওয়ার কথা ছিল। তাই কী কারণে এই বিপর্যয় ঘটল, তা স্বচ্ছতার সঙ্গে তদন্ত করে দায় নির্ধারণের আহ্বান জানান তিনি।

ঘটনার আগের কয়েক দিনেই সরকার ওই এলাকার আশপাশে বসবাসকারী মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কারণ কর্তৃপক্ষ আগে থেকেই আবর্জনার স্তূপ ধসে পড়ার আশঙ্কা করছিল।

গিনি বর্তমানে জেনারেল মামাদি দুম্বুইয়ার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তিনি ২০২১ সালের এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। ২০২৫ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

/এনআই/
সম্পর্কিত
ইরানের বিরুদ্ধে ‘ডি-ডে’র হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, জবাবে আরও বড় হুমকি তেহরানের 
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী
রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
সমালোচকদের কড়া জবাব ফিফা সভাপতির
সমালোচকদের কড়া জবাব ফিফা সভাপতির
পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’