নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে 

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৩

পাহাড়ি দেশ নেপালে ভারী বর্ষণজনিত ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নেপাল পুলিশের আজকের বিজ্ঞপ্তির তথ্যমতে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসি। 

উদ্ধারকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চিতওয়ান জেলার নিচের দিকের প্লাবিত এলাকাগুলো থেকেই ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নওয়ালপরাসি ইস্ট অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে আরও ২৬ জনের লাশ। বহু বাড়িঘর, সড়ক ও স্থানীয় অবকাঠামো জলের তোড়ে ভেসে গেছে।

ভয়াবহ এই দুর্যোগে শত শত সাধারণ নাগরিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষকে উদ্ধার অভিযানে অংশ নিয়ে নিজেরাই বন্যায় ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন নেপাল পুলিশের অন্তত ২৮ জন সদস্য। দুর্গম পাহাড়ি এলাকা এবং প্লাবিত নিম্নাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

নেপালের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র ও জঙ্গল সাফারি অঞ্চল হিসেবে পরিচিত চিতওয়ান শহর বর্তমানে বন্যার পানিতে থৈ থৈ করছে। পরিস্থিতি আরও আশঙ্কাজনক হওয়ায় চিতওয়ানসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি সংবেদনশীল পৌরসভায় উচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারি করেছে নেপাল পুলিশ ও স্থানীয় প্রশাসন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের।

/এসটি/ 
সম্পর্কিত
নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০  
নেপালে বিদ্যুতে বড় ক্ষতি, হাজার মেগাওয়াটের কয়েক কেন্দ্র এখন ধ্বংসস্তূপ
কেউ বাঁচলেন গাছ ধরে কেউ পাহাড়ে উঠে, ভেসে গেছে রাস্তা-ব্রিজ-ঘর
সর্বশেষ খবর
নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০  
নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০  
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
রংপুরে ৪ খুন: ময়নাতদন্তে যা পাওয়া গেলো, জবাব মিললো ধর্ষণের অভিযোগের
রংপুরে ৪ খুন: ময়নাতদন্তে যা পাওয়া গেলো, জবাব মিললো ধর্ষণের অভিযোগের
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ