যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১০:৩০আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:৩০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। টানা দুই রাত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা না হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হবে—এমন প্রত্যাশায় সোমবার (২৭ জুলাই) এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই তেলের দামে বড় পতন দেখা যায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক দুই সপ্তাহের হামলা-পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরান আপাতত সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকায় কূটনৈতিক সমাধানের আশা জোরালো হয়েছে। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও দেখছেন বিনিয়োগকারীরা।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমে আসে। এর আগে লেনদেনের শুরুতে ব্রেন্টের দাম ৪ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছিল এবং একপর্যায়ে তা ৯০ ডলারের গুরুত্বপূর্ণ সমর্থন স্তরের নিচেও নেমে যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৪৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪৩ মার্কিন ডলারে নেমে আসে। এর আগে ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৯ ডলারে লেনদেন হতে দেখা যায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়লে এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা শুরু হলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমতে পারে। এর প্রভাব আন্তর্জাতিক বাজারে তেলের দামে পড়তে শুরু করেছে।

/ইউএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এত মূল্যবৃদ্ধি দেখিনি, গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছি
ইসরায়েলের সঙ্গে চুক্তির চেষ্টা করছে সিরিয়া: আহমেদ আল-শারা
সর্বশেষ খবর
মেহেরপুরে ঝুলছিল নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুতুল
মেহেরপুরে ঝুলছিল নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুতুল
শ্বশুরবাড়ি বেড়াতে এসে শিশুকে ধর্ষণের চেষ্টা
শ্বশুরবাড়ি বেড়াতে এসে শিশুকে ধর্ষণের চেষ্টা
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু আজ, লাখো মানুষের কর্মসংস্থানের আশা
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু আজ, লাখো মানুষের কর্মসংস্থানের আশা
ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেলো ২ জনের
ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেলো ২ জনের
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত