শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৬:০৮আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৬:০৮

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের দাবিনামা প্রকাশ করেছে তথ্য প্রকাশ করেছে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবিটি পূরণ হলেও ক্ষতিপূরণ ও ক্ষমা প্রার্থনাসহ তিন দাবি এখনও বাকি রয়েছে এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপির হালনাগাদ দাবিনামায় জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটি পূরণ হয়েছে। তবে আত্মহত্যা করা সব শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া, আন্দোলনকারী কোনও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিগুলো এখনও ঝুলে আছে।

সংগঠনটি জানিয়েছে, যন্তর মন্তরসহ গোটা দেশ এখনও বাকি দাবিগুলো পূরণের অপেক্ষায় রয়েছে।

এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল এক বার্তায় লিখেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে পুরো দেশকে অভিনন্দন। এটি গণতন্ত্রের বড় জয়।’

অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী মোদির কাছে পদত্যাগপত্র পাঠানোর বিষয়ে এক্সে চিঠি পোস্ট করার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটিই প্রমাণ করে যে আপনি যদি ভয় না পান, এই সরকারের সামনে মাথা নত না করেন, তবে যে কারও পদত্যাগ নিশ্চিত করতে পারেন। গণতন্ত্রে ভয় পাবেন না।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু

/এএ/ইউএস/
সম্পর্কিত
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সর্বশেষ খবর
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া