সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি 
২৬ আগস্ট ২০২৬, ০৩:০০আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৩:০০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল রেজিস্ট্রির নামে প্রায় দেড় কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। পূর্বের বায়না দলিল গোপন রেখে জমির মূল্য অস্বাভাবিকভাবে কমিয়ে নতুন দলিল সম্পাদনের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় লোকজন।

এ ঘটনায় সম্প্রতি মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. জসিম মিয়া। একইসঙ্গে অনুলিপি পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ও নিবন্ধন পরিদফতর মহাপরিদর্শকের কাছে।

লিখিত অভিযোগে জানা যায়, শ্রীমঙ্গলের রাধানগরের গৌতম রুদ্রপালসহ তিন ব্যক্তি ২০২০ সালের ৮ জুন ভানু লাল রায়ের কাছে ৪.২৭২৬ একর ভূমি ৬ কোটি ৪০ লক্ষ ৮৯ হাজার টাকায় বিক্রির জন্য ১৬২২ নং বায়না দলিল রেজিস্ট্রি করেন। ওই সময় বায়না বাবদ ৬০ লক্ষ টাকা গ্রহণ করা হয়।

পরে ক্রেতাপক্ষ ও দলিল লেখকের যোগসাজশে ওই জমির শ্রেণি পরিবর্তন ও অবকাঠামো উন্নয়নের আড়ালে জমির সরকারি মৌজা দর বা মূল্য অস্বাভাবিকভাবে কমিয়ে দেখানো হয়।

অভিযোগকারীর তথ্যমতে, এই প্রক্রিয়ায় সরকার প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

অভিযোগে জানা গেছে, ৫১১৪/২০২৪, ৫১১৬/২০২৪, ৫১২৯/২০২৪, ৫১৩০/২০২৪, ৫১৩১/২০২৪, ৫১৩২/২০২৪, ৫১৩৩/২০২৪, ৫১৩৪/২০২৪, ৫১৩৫/২০২৪, ৫১৩৬/২০২৪, ৫১৩৭/২০২৪, ২৯৯৩/২০২৩, ২৯৯২/২০২৩, ৪৩১৬/২০২০, ২৯৬৭/২০২৩, ৪৩০৫/২০২৪ নং দলিলসহ আরও বিভিন্ন তারিখ ও সময়ে জমির  মূল্য কম দেখিয়ে কৌশলে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর বলেন, “দলিলগুলোর বায়না রেজিস্ট্রি হয়েছে ২০২০ সালে, আর আমি যোগদান করেছি ২০২৪ সালে। বায়না রেজিস্ট্রি গোপন রাখা হয়েছিল কিনা, তা আমার জানা ছিল না।”

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিদর্শনে গিয়ে এটি তদন্ত করা হবে এবং সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই।”

স্থানীয়দের দাবি, সরকারি রাজস্বের বিশাল অংকের এই ক্ষতির পেছনে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ইতিমধ্যে সরকারি অডিট সংস্থাও (এজি অডিট) বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।

/এএম/আইএএম/
সম্পর্কিত
গোয়ালঘরে এত আয়োজন, নারী সেজে টাকা হাতিয়ে নিতেন ৪ যুবক
‘ভুল দায়মুক্তিতে’ পদোন্নতি, বেবিচকের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়
জাল সনদ থেকে মৃত শিক্ষকের ইনডেক্স, মাদ্রাসায় এমপিও জালিয়াতির নানা কৌশল
সর্বশেষ খবর
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি, জামায়াতের শোক
নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি, জামায়াতের শোক
খণ্ডিত লাশ: দুই আসামির স্বীকারোক্তি, জানা গেল খুনের কারণ
খণ্ডিত লাশ: দুই আসামির স্বীকারোক্তি, জানা গেল খুনের কারণ
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি