এবার সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে চিঠি দিলেন ডিসি

সিলেট প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ২৩:৪৩আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২৩:৪৩

সিলেটের পাঁচ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। একইসঙ্গে এ নিয়ে বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দফতরে চিঠি দিয়েছেন তিনি। 

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‌‘পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের জেলা প্রশাসক বরাবর পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বিজিবি চেয়ে ঢাকায় আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ও পরদিন শুক্রবারের জন্য বিজিবি চাওয়া হয়েছে।’

স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলার আয়োজনে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় পাঁচটি উপজেলায় বিজিবি মোতায়েনে জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ফোর্স নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জে আগামী দুই দিন বিজিবি মোতায়েনের পরিকল্পনা আছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। যে পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েন হবে, সেসব এলাকায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।

এনসিপির সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ বলেন, ‘বৃহস্পতিবার জেলার তিনটি উপজেলায় এবং পরদিন আরও তিনটি উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।’

স্থানীয় এনসিপির কয়েকজন নেতা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বিকাল ৩টায় কানাইঘাট উপজেলা ও সন্ধ্যা ৭টায় ওসমানীনগর উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় যথাক্রমে বিকাল ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

এর আগে মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টান টান উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

/এএম/ 
সম্পর্কিত
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
এই সরকার পুরোনো স্বৈরাচারের পথেই হাঁটছে, আজকে তারাই ট্রাক বসিয়েছে: নাহিদ 
সর্বশেষ খবর
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা