কর্মকর্তা-কর্মচারীকে মারধর, পৌরসভার সিইও ফজলে রাব্বী প্রত্যাহার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৬, ১৫:৩৬আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৫:৫৯

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও অসদাচরণের অভিযোগ ওঠার পর ফজলে রাবাবীকে প্রত্যাহার করা হলো। তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোর সিইও রাব্বী তার আবাসিক কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ এবং পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী দুই কর্মচারী। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতিতে যান পৌরসভার কর্মচারীরা। অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা। এতে পৌরসভার দাফতরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাধ অভিযুক্ত সিইও ফজলে রাব্বীকে অপসারণে দ্রুত কার্যকর ব্যমবস্থার আশ্বাস দেন। ওই দিনই তিনি মন্ত্রণালয়ে চিঠি পাঠান। ওই চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মাথায় সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ জারি করলো স্থানীয় সরকার বিভাগ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮ শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত অন্তত ৬
৮ শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত অন্তত ৬
ফসলি জমিতে সোলার প্রকল্প তৈরির চেষ্টা, এমপি ও ইউএনওর বিরুদ্ধে কৃষকদের স্মারকলিপি
ফসলি জমিতে সোলার প্রকল্প তৈরির চেষ্টা, এমপি ও ইউএনওর বিরুদ্ধে কৃষকদের স্মারকলিপি
‘পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নেই, বাধা কর ও অর্থায়নে’
‘পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নেই, বাধা কর ও অর্থায়নে’
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত ভারতের: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত ভারতের: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়