সাংবাদিককে মারধর, বিএনপি-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নামে থানায় এজাহার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৬, ০৩:০৪আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:০৪

কুড়িগ্রামের উলিপুরে স্টার টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে উলিপুর থানায় এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী সাংবাদিক। শনিবার (৮ আগস্ট) বিকালে জুবাইরের পক্ষে এজাহার দাখিল করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এজাহারে উপজেলা বিএনপি নেতা নুরুজ্জামান বাচ্চু, যুবদল কর্মী রফিক হাসান, ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অপহরণ চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক জুবাইর বলেন, ‘গত বুধবার হামলার শিকার হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। শনিবার দুপুরে বাড়ি ফিরেছি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। বর্তমানে শরীর অনেকটা ভালো। হামলাকারীরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর মধ্যে শনিবার থানায় এজাহার দিয়েছি। আশা করছি পুলিশ মামলা নথিভুক্ত করে আসামিদের আইনের আওতায় আনবে। না হলে আগামীতে আমি তো বটে অন্য সাংবাদিকরাও এমন হামলা থেকে রেহাই পাবেন না।’    

এদিকে এজাহার গ্রহণ করলেও তা শনিবার রাত ৮টা পর্যন্ত মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। জানতে চাইলে উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এজাহার পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’  

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিভিতে লিখছেন ‘দলগতভাবে কাজ করতে পারি’, সত্যিই কি পারেন?
সিভিতে লিখছেন ‘দলগতভাবে কাজ করতে পারি’, সত্যিই কি পারেন?
কম খরচেই বিদেশ ভ্রমণ! সঠিক পরিকল্পনায় ঘুরে আসুন স্বপ্নের গন্তব্যে
কম খরচেই বিদেশ ভ্রমণ! সঠিক পরিকল্পনায় ঘুরে আসুন স্বপ্নের গন্তব্যে
প্রাণ গ্রুপে বড় নিয়োগ
প্রাণ গ্রুপে বড় নিয়োগ
মার্কিন অস্ত্রাগারে টান, দ্রুত উৎপাদনের তাগিদ পেন্টাগনের
মার্কিন অস্ত্রাগারে টান, দ্রুত উৎপাদনের তাগিদ পেন্টাগনের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু