ভারত থেকে আসছে কাঁচা মরিচ, কমবে দাম

হিলি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৬, ১২:৩৪আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৩:৪২

দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন আমদানির অনুমতি পেয়েছেন।

আমদানির অনুমতি পাওয়ায় ইতোমধ্যেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানির জন্য এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করে দিয়েছেন আমদানিকারকরা। প্রক্রিয়া শেষে সোমবার বিকাল নাগাদ ভারত থেকে আমদানি শুরু হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। এতে বাজারে দাম কমে আসবে। 

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে চাহিদা মাফিক না পাওয়ায় দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে। যেহেতু ভারতে দাম কম রয়েছে তাই বাজার নিয়ন্ত্রণে আমরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে আসছিলাম। এর পরিপেক্ষিতে গতকাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক আমদানির অনুমতি পেয়েছেন। এরপর তারা এলসি খোলা থেকে অন্য যেসব প্রক্রিয়া আছে সেগুলো করছেন। আজ বিকাল নাগাদ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হবে। এতে করে দেশের বাজারে দাম কমবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যেই হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন আমদানির অনুমতি পেয়েছেন। এখন তারা আমদানি করতে পারবেন। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হয়েছিল।

/এএম/
সম্পর্কিত
বাজারে কাঁচা মরিচে ‘আগুন’, ‘এত দাম তো আগে দেখিনি’
কাঁচা মরিচের দামে লাগাম টানতে নতুন সিদ্ধান্ত সরকারের
রান্নাঘরে বাড়ছে দ্রব্যমূল্যের চাপ
সর্বশেষ খবর
চিত্রা শালিক
চিত্রা শালিক
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়
খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার
মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে