৯ নারীকে বিএসএফের পুশইন, ঢুকতে দেয়নি বিজিবি

দিনাজপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ১২:২৬আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১২:২৬

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ নারীকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশে প্রবেশ প্রতিহত করেছে বিজিবি। তাদেরকে আবারও ভারত সীমান্তে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তে ২৯১/২০ এস সীমানা পিলারের পাশে ওই ৯ নারীকে ফেরত পাঠিয়েছে বিজিবি। 

জানা গেছে, ভারতের অভ্যন্তরে অবস্থান নেওয়া ৯ নারী ভারতের গুজরাটের আমেনাবাদ এলাকা থেকে নিয়ে আসা হয়।

বিজিবি ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে খিয়ারমামুদপুর গ্রামে দুই দেশের সীমানা পিলার ২৯১/২০ এস পিলারের পাশ দিয়ে ভারত থেকে ৯ জন নারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ভারতে পাঠিয়ে দেয়। এরপর থেকে ওই ৯ জন নারী ২৯১/২০ এস পিলারের পাশে ভারতের অভ্যন্তরে শ্রীরামপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচে অবস্থান করছে।

স্থানীয় ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর ৪টার দিকে ভারত থেকে ৯ জনকে খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি বিজিবি এবং স্থানীয় জনগণ টের পেয়ে প্রতিহত করে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করেছে। বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিএসএফের পুশইনের পর বাংলাদেশে ঢুকতে না পেরে সীমান্তে আটকা ৬ জন
কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
সর্বশেষ খবর
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীকে ৫ ঘণ্টা জিম্মি, কীভাবে দুই হাতে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলো বাপ্পী
নারীকে ৫ ঘণ্টা জিম্মি, কীভাবে দুই হাতে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেলো বাপ্পী
অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প
অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের