গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন-পেট্রোল বোমা নিক্ষেপ, তদন্তে পুলিশ

নাটোর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১৩:৫১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৫১

নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ব্যাংকটির শাখার সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান ব্যাংকের নৈশপ্রহরীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার ভোর ৩টার দিকে ব্যাংকের সামনে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ফটকের সামনে আগুন জ্বলতে দেখা যায়।

তিনি বলেন, ঘটনার সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আবাসিক ভবনে ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তারা বাইরে এসে ফটকের আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হননি। ব্যাংকেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তারা নিশ্চিত করতে পারেননি।

বাগাতিপাড়া থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ২৫০ মিলিলিটারের দুটি কোকাকোলার কাচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতলের সঙ্গে তেলভেজানো কাপড় লাগানো অবস্থায় আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া: গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ঘোষণা
সর্বশেষ খবর
পোশাক খাতের অস্থিরতা কাটবে কবে?
পোশাক খাতের অস্থিরতা কাটবে কবে?
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
নাশকতা ছড়াচ্ছে ঢাকার বাইরেও, সংঘাতের শঙ্কা
নাশকতা ছড়াচ্ছে ঢাকার বাইরেও, সংঘাতের শঙ্কা
বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় পুলিশের মামলা, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি কারাগারে
বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় পুলিশের মামলা, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি কারাগারে
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক