বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা

বগুড়া প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১

বগুড়ার আদমদীঘিতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১ হাজার ৬৭৫ বস্তা সার মজুতের অপরাধে সার ডিলার সচিব চন্দ্র সাহার ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুটি সার গুদাম সিলগালা করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নসরতপুর বাজারে এ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম ওই জেল-জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চলতি রোপা আমন মৌসুমে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নে সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র নাহা নামে সার ডিলার ডিএপি, এমওপি ও ইউরিয়া সার তার চাঁপাপুর গুদামে মজুত করেননি। এর পরিবর্তে নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশ্যে ১ হাজার ৬৭৫ বস্তা সার মজুত করে রাখেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জনগণ টের পেয়ে গুদাম দুটি ঘেরাও করে স্থানীয় সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার ও উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম উল্লেখিত গুদামে অভিযান চালান।

এরপর ভ্রাম্যমাণ আদালত দুটি সার ডিলারের মালিক সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া দুটি সার গুদামে পাচারের জন্য মজুত রাখা ১ হাজার ৬৭৫ বস্তা সারসহ গুদাম সিলগালা করেন।

এ সময় উপস্থিত ছিলেন– আদমদীঘি উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সজল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা ও যুগ্ম আহ্বায়ক কোরবান আলী প্রমুখ।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানান, কৃষকদের সার কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি বা পাচার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

/আরকে/
সম্পর্কিত
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা-জরিমানা
মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সারসহ তিন পাচারকারি আটক
সর্বশেষ খবর
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা