মদপান করে দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু, আরেকজন আইসিইউতে

পাবনা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৬, ২০:২১আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২০:২১

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসন এলাকার গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অপর রুশ নাগরিক বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। 

সোমবার (৩ আগস্ট) সকালে গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) এবং আহত মেনচেভ (৫৩) দুজনেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম’ এর কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই রুশ নাগরিক একসঙ্গে মদপান করছিলেন। মদ্যপ অবস্থায় কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত মেনচেভ জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে রাশিয়া দূতাবাসের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
কেরানীগঞ্জে আবারও ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ১
‘সব তথ্য যদি আমাদেরই দিতে হয়, গোয়েন্দাদের কাজ কী’, পুলিশ সুপারকে বিএনপি নেতা
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
সর্বশেষ খবর
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান