গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন অটোরিকশার চালকরা

ময়মনসিংহ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯

ময়মনসিংহের ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি খোরশেদ আলম বলেন, এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না পেয়ে অটোরিকশার চালকেরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ২০ থেকে ২৫ জন সিএনজিচালক মহাসড়কের মাঝখানে একটি অটোরিকশা দাঁড় করিয়ে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ অটোরিকশাটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, পরে খোঁজ নিয়ে জানা যায়, এসএনএস সিএনজি পাম্পে গ্যাস না থাকায় চালকরা মহাসড়ক অবরোধ করেছিলেন।

/এফআর/
সম্পর্কিত
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
চাঁদপুরে গ্যাস সংকট, সড়ক অবরোধ করলেন অটোরিকশাচালকরা
৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী