পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮

গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা থেকে ঢাকাগামী কোনও বাস ছাড়বে না বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে এই রুটে বাস চলাচল স্থগিত করা হয়। তবে বিকল্প হিসেবে যশোর হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে সীমিতসংখ্যক বাস চলাচল করছে।

ইমাদ পরিবহনের পাটকেলঘাটা কাউন্টারের ব্যবস্থাপক স্বাধীন জানান, আজকের কর্মসূচি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনা করে এই রুটে কোনও বাস ছাড়বে না।

একই তথ্য জানিয়েছেন এসকে পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ব্যবস্থাপক জহির রায়হান। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে যানে অগ্নিসংযোগের ঘটনায় চালক, শ্রমিক ও মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কাজে ঢাকাগামী যাত্রী ও চাকরিজীবীরা বিপাকে পড়েছেন। বিকল্প পথে যাতায়াতে সময় ও দুর্ভোগ—দুটিই বাড়ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে বাস চলাচল বন্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে একই ঘটনায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পদ্মা সেতু হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ, মালিক সমিতি বলছে ‘নিরাপত্তার অভাব’
খুলনা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
সীমান্তে অজ্ঞাতদের দেখে বিজিবির গুলি বর্ষণ, গ্রেফতার ৮
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহযোগিতা প্রয়োজন নেই: ট্রাম্প
ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহযোগিতা প্রয়োজন নেই: ট্রাম্প
পেট্রোল মেরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন, পুড়লো খুঁটি-ট্রান্সমিটারের বাক্স
পেট্রোল মেরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন, পুড়লো খুঁটি-ট্রান্সমিটারের বাক্স
লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির