বই দেখে পরীক্ষা দিচ্ছেন তারা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

মেহেরপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ০১:৩৪আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০১:৩৪

পরীক্ষার হলে বই খুলে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা, এমন দৃশ্য ক্যামেরায় ধারণ করতে গিয়েছিলেন দুই সাংবাদিক। বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন কলেজের কয়েকজন শিক্ষক। এরপর শিক্ষকদের নেতৃত্বে পরীক্ষার্থী ও শিক্ষকদের যৌথ হামলার শিকার হন দুই গণমাধ্যমকর্মী। 

মারধরের পাশাপাশি তাদের দুটি মোবাইল ফোন ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়া এবং একটি কক্ষে আটকে রাখা হয়। পরে কৌশলে বের হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে শিক্ষকদের পক্ষ নিয়ে কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা আইনি পদক্ষেপ গ্রহণে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন সাংবাদিকরা। তবে গণমাধ্যমকর্মীদের দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হন।

শুক্রবার (২৮ আগস্ট) মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

হামলার শিকার গণমাধ্যমকর্মীরা হলেন নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারিক।

ভুক্তভোগী সাংবাদিক রাব্বি বলেন, ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দেখে পরীক্ষা লেখার সুযোগ দেওয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা পরীক্ষা কেন্দ্রে যাই। সেখানে গিয়ে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দিতে দেখি। বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুই শিক্ষক আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান।

অপর সাংবাদিক তারিক বলেন, আমরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পাই, পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালান। এ সময় আমাদের দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন নিয়ে নেওয়া হয়। পরে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখান থেকে কৌশলে বের হয়ে এসে হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

পরে আহত রাব্বি ও তারিককে গাংনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মামলার দায়ের করতে গাংনী থানায় উপস্থিত হন।

গাংনী থানার ওসি মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। হামলা, সাংবাদিকদের আটকে রাখা এবং তাদের মোবাইল ও সরঞ্জাম নেওয়ার ঘটনায় যারাই জড়িত থাকুক, তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নকলে সহায়তা করার অভিযোগ রয়েছে। অর্থের বিনিময়ে নকলের সুযোগ দেওয়ার অভিযোগ পেয়ে আমাদের দুই গণমাধ্যমকর্মী সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত শিক্ষকদের উপস্থিতিতেই অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীরা তাদের ওপর হামলা ও সরঞ্জাম ছিনতাই করে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

হামলার অভিযোগের বিষয়ে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ সংশ্লিষ্ট অন্য শিক্ষকদের বক্তব্য পাওয়া যায়নি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান সাইফুল হকের
সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান সাইফুল হকের
যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ১৭ লাখ টাকা নিয়ে উধাও, যেভাবে ধরলো পিবিআই
মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ১৭ লাখ টাকা নিয়ে উধাও, যেভাবে ধরলো পিবিআই
বিয়ের পরদিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ শিক্ষক, কলাবাগানে পড়েছিল লাশ
বিয়ের পরদিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ শিক্ষক, কলাবাগানে পড়েছিল লাশ
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা