খুলনায় খাদ্য কর্মকর্তাকে কুপিয়ে জখম

খুলনা প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ০৩:৩০আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:৩০

খুলনায় বটিয়াঘাটা উপজেলা খাদ্য কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে ফরাজীপাড়া এলাকায় আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত অনিন্দ্য কুমার দাস বলেন, আকবর স্টোর থেকে কেনাকাটা করে বের হওয়ার পরপরই ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এরপর এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা ছুরি দিয়ে তাকে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অনিন্দ্য কুমার দাস বর্তমানে বটিয়াঘাটা উপজেলা খাদ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 
তবে, খাদ্য বিভাগের একটি সূত্র দাবি করছে, জেলা খাদ্য অফিসের এক কর্মকর্তার সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্ব থাকলেও হঠাৎ মতবিরোধ সৃষ্টি হয়েছে। এ নিয়ে মিল মালিকদের একটি অংশের সঙ্গেও বিভিন্ন সময়ে সুযোগ সুবিধার বিষয় নিয়ে মত পার্থক্য জোরদার হয়ে উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে জব্দ করার পরিকল্পনায় এ হামলা হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খোঁজ নেওয়া হচ্ছে। থানায় অভিযোগ এলে হামলাকারীদের শনাক্ত করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
জুলাই আন্দোলনকারীকে হত্যা মামলায় গ্রেফতার, পুলিশ চালান দিলো ‘ছাত্রলীগ কর্মী’ নামে
বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট, ‘মূল পরিকল্পনাকারী এক নারী’
হাসপাতালে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার, চেম্বারে বসেই করতেন সেবন
সর্বশেষ খবর

টিভিতে আজকের খেলা (১০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার