বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ আগস্ট ২০২৬, ১১:২০আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১১:২০

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ দশমিক ০৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে আনা ১৪৫টি কাঠের বাক্সে সংরক্ষিত এই টিয়ার গ্যাস শেল বেনাপোল বন্দর থেকে ছাড় করানো হয়। এরপর একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর সেনানিবাসে পাঠানো হয়।

বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ওয়্যারহাউস ইনস্পেক্টর শাহাদৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। কড়া নিরাপত্তার মধ্যে বিস্ফোরকবাহী কাভার্ড ভ্যানটির সুরক্ষায় বেনাপোল বন্দর থেকে শার্শা থানা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় সদস্যের একটি দল বিশেষ নিরাপত্তা প্রদান করে।

পরবর্তীতে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। গাড়িটি বেনাপোল থেকে রওনা হয়ে নিরাপদে যশোর সেনানিবাসে পৌঁছায়।

বন্দর সূত্রে জানা যায়, আগামী রোববার (৯ আগস্ট) এসব টিয়ার গ্যাস শেল যশোর সেনানিবাস থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে (বিওএফ) স্থানান্তর করা হবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী পরিচালক) রুহুল আমিন টিয়ার গ্যাস শেল আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, টিয়ার গ্যাস শেল নিরাপদে খালাস সম্পন্ন করে যশোর সেনানিবাসে পৌঁছানো হয়েছে। আগামী রবিবার এগুলো গাজীপুরের রাজেন্দ্রপুরে পাঠানো হবে পাঠানো হবে।

/এনআই/
সম্পর্কিত
সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, কারা আবেদন করতে পারবেন
সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ 
স্বাধীনতার পরপরই সেনাবাহিনীর ইমেজ বিনষ্ট করার চক্রান্ত হয়: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
স্বতন্ত্র নির্বাচন করে জয় পাওয়া সেই জিসান ছাড়ছেন জাকসুর সম্পাদক পদ
স্বতন্ত্র নির্বাচন করে জয় পাওয়া সেই জিসান ছাড়ছেন জাকসুর সম্পাদক পদ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪, রিভলবার-গুলিসহ যা যা উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪, রিভলবার-গুলিসহ যা যা উদ্ধার
১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ খাঁন
১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ খাঁন
পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদলের সাবেক নেতা নিহত
পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদলের সাবেক নেতা নিহত
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?