সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা জারজ, রাজপথে নামলে দুদিনও টিকতে পারবেন না: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি 
০৫ আগস্ট ২০২৬, ২২:৫৭আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২২:৫৭

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, ‘এখন যদি জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় ঐক্যের সংসদ সদস্যরা সংসদ বয়কট করে রাজপথে নেমে আসি, দুই দিনও টিকতে পারবেন না। আপনাদের ভালোর জন্যই বলছি দেশটা যদি চালাতেই হয়, ভালোভাবে চালান।’

বুধবার (৫ আগস্ট) বিকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই অভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এই পৃথিবীতে যারা স্বৈরাচার হয়ে এসেছে কোনো দিনও তারা তাদের জায়গায় ফিরে আসেনি সুতরাং হাসিনাও আসবে না। এরপরও এদেশে ১১ দলকে ভাঙার জন্য, নষ্ট করার জন্য চেষ্টায় আছে।’

আমির হামজা বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সর্বজন শ্রদ্ধেয় আলেম। তার ছবির ওপর যারা জুতা নিক্ষেপ করেছে আমার মনে হয় এই মানুষগুলো জারজ সন্তান। উনাকে শুধু জামায়াতে ইসলামী আলেম মনে করে না, আমার মনে হয় দলমত নির্বিশেষে বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তিনি। সুতরাং ছাত্রদলের নাম নিয়ে হোক যুবদলের নাম নিয়ে হোক তার ছবিতে যারা জুতা নিক্ষেপ করেছে নিশ্চয়ই এর ভেতর কোনও কালপ্রিট ঢুকেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়েই বলছি, এই মানুষগুলোকে সামলান, নয়তো হাসিনাকে যেভাবে এদেশ থেকে বিদায় দেওয়া হয়েছে আপনাকে বিদায় করার জন্য এই গুন্ডা বাহিনী যথেষ্ট। এদের কাজকর্মে অলরেডি দেশের মানুষ অতিষ্ঠ।’

জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধারা আমাদের কুষ্টিয়ার এমপিদের নিয়ে মান অভিমানের কিছু কথা বলেছেন বিভিন্ন জায়গাতে। আমাদের এসব জায়গায় আমরা সর্বাত্মক চেষ্টা করেছি মন্ত্রণালয় পর্যন্ত। কোনও কাজ জুলাই যোদ্ধাদের জন্য জুলাই সনদের জন্যও করতে দিতে চায় না। সবগুলো জায়গায় তারা চাঁদাবাজি, দখলবাজি, অলরেডি দখল করে রেখেছে। কুষ্টিয়াকে আমরা সাজাতে যাদের হাত ধরে কাজ করবো তারা ওপরে লবিং করে ওনাদের বিদায় করে দিয়েছে। কুষ্টিয়ার ডিসিকে বিদায় করেছে, টিএনওকে বিদায় করেছে, হাসপাতালে ডিডিকে বিদায় করেছে। এখন আমরা কাদের নিয়ে কাজ করবো।’

বর্তমান সরকাকে আহ্বান জানিয়ে আমির হামজা বলেন, ‘আমরা আজকের এই ময়দান থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি শুভবুদ্ধির উদয় হোক। আপনারা পাঁচ বছর চালান, কিন্তু ভালোভাবে চালান। জামায়াতে ইসলামসহ আমরা যারা ১১ দলীয় সংসদ সদস্য, তারা যদি সংসদ বয়কট করে রাজপথে নেমে আসি, দুই দিনও টিকতে পারবেন না। আপনাদের ভালোর জন্যই বলছি দেশটা যদি চালাতে হয় ভালোভাবে চালান। জুলাই সনদ মেনে নিলে আমাদের যদি সমস্যা না থাকে আপনাদের সমস্যা কী? সুতরাং সবাইকে আহ্বান জানাচ্ছি দেশের জন্য সব ষড়যন্ত্রে পা না দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি।’

খেলাফত মজলিসের কুষ্টিয়ার সভাপতি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক, এনসিপির কুষ্টিয়ার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
আমির হামজার ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের ওপর চরম আঘাত: জামায়াত
যে বিরোধে সরকারদলীয় এমপির ওপর হামলা করলো স্থানীয়রা
সর্বশেষ খবর
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে