খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

খুলনা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১০:৪১আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১০:৪১

খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা আট জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২ জনই বাগেরহাটে।

সবশেষ মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ৫ বছরের অপর্ণা মারা যায়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে প্রকাশিত ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, নতুন ভর্তি ৮৫ রোগীর মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ৫২ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ১৭ জন, খুলনা জেলা হাসপাতালে ১৩ জন, মেহেরপুরে দুজন এবং কুষ্টিয়ায় একজন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলায় নতুন কোনও ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে ১ হাজার ৯২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭১২ জন। এ পর্যন্ত বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট জনে। বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে খুলনার হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৮৬ জন রয়েছেব। যার মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৩ জন, খুলনা জেলায় ৩৩ জন। এছাড়া বাগেরহাটের ৫৫ জন, যশোরে ২৬ জন, মাগুরায় চার জন, মেহেরপুরে ৫ জন, সাতক্ষীরায় তিন জন, কুষ্টিয়া দুজন এবং ঝিনাইদহ ও নড়াইলে একজন করে চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার এবং বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

/এএম/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ডেঙ্গুতে আরেকজনের মৃত্যু 
মিরপুরে দেয়াল ধসের ঘটনায় তদন্ত কমিটি
একা ঘরে মরে পচে যাচ্ছিল বাবার লাশ, জানেন না প্রবাসী তিন ছেলে
সর্বশেষ খবর
কে এই ডেভিড ইমন, কেন এত আলোচিত 
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনি বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জামায়াতের
রানার ইনজুরিতে হতাশ সাকিব, ‘অস্ট্রেলিয়ানরাও তার বিপক্ষে খেলতে চেয়েছিল’
শিক্ষার্থীদের ওপর হামলার অনুমতি দিয়েছিলেন অমিত শাহ, রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন