এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৬, ১৩:৩৪আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৩:৪৮

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। 

সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চার জনকে বরখাস্ত করেন। পরে তিনি সফিপুরে একটি ভূমি অফিস পরিদর্শনে যান।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেবাগ্রহীতাদের কাছ থেকে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ওই ভূমি অফিসের সবাইকে বরখাস্ত করা হয়।

/এএম/
সম্পর্কিত
সরকারি কর্মচারীরা সামাজিক মাধ্যমে কী করতে পারবেন, কী পারবেন না
সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
সর্বশেষ খবর
অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ 
অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ 
কারফিউ, ভাঙা পিচ আর সীমাহীন কষ্ট: ভারতীয় টেস্ট দলে কাশ্মীরের আকিব নবি
কারফিউ, ভাঙা পিচ আর সীমাহীন কষ্ট: ভারতীয় টেস্ট দলে কাশ্মীরের আকিব নবি
আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
আবদুল মান্নান সৈয়দের কবিতায় পরাবাস্তবতার শৈল্পিক রূপায়ণ
আবদুল মান্নান সৈয়দের কবিতায় পরাবাস্তবতার শৈল্পিক রূপায়ণ
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?