ঘুষ নিয়ে ভাইরাল সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ০০:২০আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০০:২০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর (রাজস্ব শাখা) থেকে রবিবার (২৬ জুলাই) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

এর আগে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয় তার। এ নিয়ে শুরু হয় সমালোচনা। অফিস আদেশে উল্লেখ করা হয়, সহকারী কমিশনারের (ভূমি) স্মারকের প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে এবং একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক ইমরান শেখকে ২৬ জুলাই ২০২৬ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এ আদেশ সংশ্লিষ্ট দফতরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, বোয়ালমারী উপজেলার সাতৈর খ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। রবিবার বিকালে টাকা নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ সময় অফিসের চেয়ারে বসে গুনে গুনে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায় ‌তিনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস, তার কপাল ভালো তিনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।

/এএম/ 
সম্পর্কিত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, একসঙ্গে দুই চিকিৎসক বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বশেষ খবর
যে নামেই ডাকেন না কেন… 
যে নামেই ডাকেন না কেন… 
পাকিস্তানে নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
পাকিস্তানে নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা
শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা
প্রাথমিকের কারিকুলাম ও পে স্কেল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
প্রাথমিকের কারিকুলাম ও পে স্কেল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’